আর একদিন পরই ষষ্ঠী পূজা। মণ্ডপে মণ্ডপে এখন চলছে প্রতিমা সাজানোর শেষ মুহূর্তের ব্যস্ততা। দেবীকে সাজাতে ও আরাধনার জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটায় ব্যস্ত পুরান ঢাকার শাঁখারীবাজার।
পূজার যাবতীয় জিনিসপত্র কেনাকাটায় শাঁখারীবাজারের সুখ্যাতি রয়েছে। দুর্গাপূজা ছাড়াও সব ধরনের পূজা, ধর্মীয় আচারের প্রয়োজনীয় সামগ্রী কিনতে সারা বছর ক্রেতারা ভিড় জমান শাঁখারীবাজারের দোকানগুলোতে। সারি সারি দোকা, কম দামের বেশি দামের, সবকিছুই মেলে এখানে মিলে।
শাঁখারীবাজার ঘুরে দেখা যায়, পূজা ও প্রতিমা-সামগ্রীর দোকানগুলোতে উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ক্রেতারা। ভিড় সামলাতে নেজেহাল অবস্থা দোকানিদের। কেউ কিনছেন প্রতিমার জন্য শাড়ি-গহনা, কেউ অস্ত্রশস্ত্র, আবার কেউ বা কিনছেন মুকুট। সকাল ১০টা থেকে শুরু হয়ে মধ্যরাত, কোনও কোনও দিন রাতভর চলছে কেনাকাটা। পাইকারি ও খুচরা বেচাকেনায় জমজমাট শাঁখারীবাজার।
দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, দেবী দুর্গাকে সাজাতে শাড়ি, মুকুট, টোপর, হার, চূড়া, কানের দুল, নূপুর ইত্যাদি লাগে। সব মিলিয়ে সেট হিসেবে বিক্রি হয়। এক সেট গহনার দাম ১৫০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।
পূজাকে কেন্দ্র করে কাঁসা বা পিতলের দোকানেও ভিড় দেখা যায়। কাঁসা ও পিতলের থালা, বাটি, গ্লাস বিক্রি হচ্ছে ওজন দরে। পিতলের কেজি এক হাজার থেকে ১২শ টাকা এবং কাঁসার কেজি ১৬শ থেকে ১৭শ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।