অর্থ লিপি

২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার ১১ বৈশাখ ১৪৩৩

বয়সসীমা উঠছে বিএসইসি ও আইডিআরএ চেয়ারম্যান পদে, নতুন নিয়োগে আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজার বীমা খাতের নিয়ন্ত্রক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে সরকার। শীর্ষ দুই নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) এবং বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান পদে বয়সসীমা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে বিএসইসির চেয়ারম্যান সর্বোচ্চ ৬৫ বছর এবং আইডিআরএর চেয়ারম্যান ৬৭বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। তবে নতুন প্রস্তাব অনুযায়ী এই নির্দিষ্ট বয়সসীমা আর বহাল থাকছে না। এর ফলে অভিজ্ঞতা দক্ষতাকে অগ্রাধিকার দিয়ে যেকোনো বয়সী ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হবে।

লক্ষ্যে সংশোধন আনা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনআইন, ১৯৯৩ এবং বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০এ। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যে সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে।

সূত্র জানায়, প্রস্তাবটি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠেয় এই বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বর্তমানে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার রাশেদমাকসুদ, যিনি ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য নিয়োগ পান। অন্যদিকে আইডিআরএ চেয়ারম্যান হিসেবে ২০২৪ সালের সেপ্টেম্বর তিন বছরের জন্য নিয়োগ পাওয়া এম আসলাম আলম চলতি বছরের মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ফলে সংস্থাটির চেয়ারম্যান পদ বর্তমানে শূন্য রয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন হলে সংসদের চলতি অধিবেশনেই আইন সংশোধন পাস হতে পারে। এরপর বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ এবং আইডিআরএতে শূন্য পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ব্যাংকএর গভর্নর পদে বয়সসীমা তুলে দেওয়া হয়েছে।২০২৪ সালের ১৪ আগস্ট আহসান এইচ মনসুরকে নিয়োগ দিতে সীমা বাতিল করাহয় এবং পরে সংসদে সংক্রান্ত আইনও পাস হয়। এছাড়া মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর নির্বাহী ভাইস চেয়ারম্যান পদেও কোনো বয়সসীমা নেই।

নীতিনির্ধারকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করারসুযোগ বাড়বে, যা পুঁজিবাজার বীমা খাতের স্থিতিশীলতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।