দেশের মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।
প্রতিষ্ঠানটি দুইটি পদে ১৬তম গ্রেডে ২০২ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
বিজ্ঞপ্তিটির জন্য সময় বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
পদের সংখ্যা: ২টি
লোকবল নিয়োগ: ২০২ জন
পদের নাম: টিকিট মেশিন অপারেটর
পদসংখ্যা: ১৩৯টি
বেতন: গ্রেড ১৬
শিক্ষাগত যোগ্যতা
এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।
পদের নাম
কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৬৩টি
বেতন: গ্রেড ১৬
শিক্ষাগত যোগ্যতা
এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।
বয়সসীমা
১ লা আগস্ট ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীরমুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদন ফি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ১০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে করে তার মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
ব্যবস্থাপনা পরিচালক,
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড,
প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড,
ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়
৩রা অক্টোবর ২০২৪ পর্যন্ত।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।