আজ সোমবার (১৪ জুলাই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে। দাম কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৬১.৬৩ পয়েন্টে।অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১০৪ পয়েন্টে আর ‘ডিএস৩০’সূচক ৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯০০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬ টির, কমেছে ১৬৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৬ টি কোম্পানির বাজারদর।
আজ লেনদেন শেষে বেশ কয়েকটি হাউজের বিনিয়োগকারি ও অফিসারদের সাথে কথা বললে তাদের মধ্যে কয়েকজন বিনিয়োগকারি জানান, সূচক বাড়ার সময় তাদের হাতের সব শেয়ারের দাম বাড়েনি কিন্তু সূচক কমাতে না বাড়া শেয়ারেরও দাম কমছে,যে কারণে আমরা হতাশ। একজন প্রবীণ বিনিয়োগকারি বলেন আমার শেয়ারের দাম না বাড়লেও বাজারে যে সেক্টর ও আইটেমের চেইঞ্জ হচ্ছে এটা আমার কাছে ইতিবাচক বলে মনে হয় ।আমার ধারণা ঘুরেফিরে না বাড়া শেয়ারের ও দাম এক সময় বাড়বে।
একজন বাজার বিশ্লেষক বলেন বাজারে এখনো অনেক ভালো কোম্পানির শেয়ার অবমূল্যায়িত অবস্থায় আছে। তাই বিনিয়োগকারীদের উচিত মন্দ, বন্ধ কোম্পানির শেয়ার না কিনে ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা। তিনি আরও বলেন নিরাপদে থাকতে যৌক্তিক মূল্যের চেয়ে বেশি দরে শেয়ার কিনবেন না। ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করুন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।