বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ২০২০ সালে সর্বশেষ পাকিস্তান সফরে টেস্ট খেলেছে । সবমিলিয়ে পাকিস্তানের মাটিতে খেলা ৫ টেস্টের মধ্যে ২০০৩ সালে মুলতানে খেলা ম্যাচটাই এখন পর্যন্ত প্রায় সবাই মনে রেখেছে। কারণ সেই ম্যাচে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। জিততে জিততে হারেছে। সেই পাকদের বিপক্ষে ১৩ টেস্ট খেলে মাত্র একটি ড্র বাংলাদেশের প্রাপ্তি। বাকি ১২ ম্যাচে হার।
মুলতানের সেই ঐতিহাসিক টেস্টকে পেছনে ফেলে রাওয়ালপিন্ডিতে ২১ বছর পর নতুন এক ইতিহাস গড়ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অতীতের সব টেস্ট রেকর্ড পেছনে ফেলে ব্যাটারদের উদ্ভাসিত পারফর্ম্যান্সে প্রথম ইনিংসে ৫৬৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে টাইগাররা। পাকিস্তানের মাটিতেই শুধু নয় তাদের বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান।
ফলে স্বাগতিক পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পরও ১১৭ রানের লিড নেয় বাংলাদেশ। পরে ব্যাট করে প্রতিপক্ষের ৪ শতাধিক রান করার পরও ১শ’ রানের বেশি লিড নেওয়ার ঘটনা এটাই প্রথম বাংলাদেশ দলের।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানে ঘোষণা করে পাকিস্তানরা। ৪ পেসারে সাজানো উইকেটে তারা সফরকারী বাংলাদেশকে কোণঠাসা করতে চেয়েছে। কিন্তু বাংলাদেশী ব্যাটাররা অবিস্মরণীয় ব্যাটিং করেছে যার শুরুটা করেন ওপেনার সাদমান ইসলাম অনিক ৯৩ রানের ইনিংস খেলে। এ ছাড়া মুমিনুল হক ৫০, লিটন কুমার দাস ৫৬ ও মেহেদি হাসান মিরাজ ৭৭ রান করেন। অর্থাৎ ৪টি অর্ধশতক আছে।
সেই সঙ্গে মুশফিকুর রহিমের প্রায় ডাবল সেঞ্চুরি ছোঁয়া ১৯১ রানের ইনিংসটি বড় ভূমিকা রেখেছে। ৩৪১ বলে ২২ চার, ১ ছক্কায় এই ইনিংস খেলার পথে মুশফিক দুইবার জীবন ফিরে পেয়েছেন অবশ্য দেড়শ’ পেরিয়ে যাওয়ার পর। কিন্তু তিনি লিটনের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১১৪ আর মিরাজের সঙ্গে ১৯৬ রানের রেকর্ড জুটি গড়ে বাংলাদেশকেও লিড এনে দিয়েছেন। ৫৬৫ রানে প্রথম ইনিংস থেমেছে বাংলাদেশের।
২০০৩ সালে পেশোয়ার টেস্টে বাংলাদেশ ৩৬১ রান করে। সেটিই পাকিস্তানের মাটিতে সেরা ছিল এতদিন বাংলাদেশ দলের। এখন সেটি ছাপিয়ে পাকদের বিপক্ষে টেস্ট ইতিহাসেই নিজেদের সর্বোচ্চ সংগ্রহ পেয়েছে টাইগাররা। ২০১৫ সালে খুলনায় ৬ উইকেটে ৫৫৫ এতোদিন তাদের বিপক্ষে বাংলাদেশের সেরা সংগ্রহ ছিল। টেস্টে এটি বাংলাদেশের সর্বোপরি তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।
এখন ব্যাট করছে পাকিস্তান তাদের সংগ্রহ ৫৯ রান ২ উইকেটের বিনিময়। একটি করে উইকেট নিয়েছেন সরিফুল ও হাসন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।