অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে নগদ সহায়তা প্রদান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ থেকে এখন হিমায়িত চিংড়ি অন্যান্য মাছ রপ্তানির বিপরীতে নগদ সহায়তারজন্য নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য এখন থেকে নগদ সহায়তারআবেদনের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

গত বুধবার (২৬ অক্টোবর )বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি বৈদেশিক মুদ্রা লেনদেনের সবঅনুমোদিত ডিলারের নিকট পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সিদ্ধান্তক্রমে জানানো যাচ্ছে যে, হিমায়িত চিংড়ি অন্যান্যমাছ রপ্তানি খাতে নগদ সহায়তা প্রাপ্তির জন্য আবেদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য বা গভীর সমুদ্র থেকে জলযানেআহরিত প্রক্রিয়াজাত করা হিমায়িত চিংড়ি অন্যান্য মাছ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশমেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠান হতে হবে।

এছাড়া এখন থেকে হিমায়িত চিংড়ি অন্যান্য মাছ রপ্তানির বিপরীতে নগদ সহায়তার জন্যআবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অথবাবাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠান মৎস্য অধিদপ্তরের যথাযথ লাইসেন্সপ্রাপ্ত মৎস্যরপ্তানিকারক প্রতিষ্ঠান হতে হবে। সার্কুলার জারির তারিখ থেকে জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রেআলোচ্য নির্দেশনা কার্যকর হবে। আলোচ্য খাতে নগদ সহায়তা প্রদান সংক্রান্ত আগে জারিকরা সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি হিমায়িত চিংড়ি রপ্তানির সাথে সরাসরি জড়িত ,কোম্পানি দুটি হলো এপেক্স ফুড লিমিটেড ও জেমিনি সি ফুড লিমিটেড ।শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলি যাতে রপ্তানি ক্ষেত্রে বিশেষ সুবিধা পায় সেদিকে সরকারের লক্ষ্য রাখা উচিৎ ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।