প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার প্রান্তিক আর্থিক ফলাফল ওয়ালস্ট্রিটের অর্থনীতিবিদদের। এতে গত শুক্রবার কম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ২০ শতাংশ।
ফলে এক দিনেই ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদ বেড়েছে ২৮.১ বিলিয়ন বা দুই হাজার ৮১০ কোটি ডলার। এতে তাঁর নেট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৭০.৫ বিলিয়ন (১৭ হাজার ৫০ কোটি) ডলার।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, সম্পদের এ বৃদ্ধির ফলে বিল গেটসকে অতিক্রম করে জাকারবার্গ এখন বিশ্বের চতুর্থ ধনীতে পরিণত হয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, এটি জাকারবার্গের রাজসিক প্রত্যাবর্তন। ২০২২ সালের শেষের দিকে তাঁর সম্পদ ৩৫ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। রেকর্ড মূল্যস্ফীতি আর সুদের হার বৃদ্ধির ফলে সে সময় প্রযুক্তি খাত ক্ষতিগ্রস্ত হয় এবং শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটে।
পরবর্তী সময়ে ২০২৩ সালে তাঁর সম্পদ আবার বাড়তে থাকে। ২০২৪ সালে বড়ভাবেই ঘুরে দাঁড়ালেন তিনি।
নিজেদের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, থ্রেডস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন সুবিধা নিয়মিত যুক্ত করছে মেটা। আর তাই গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) আয়ের পরিমাণ বেড়েছে মেটার।
ফলে প্রথমবারের মতো শেয়ারপ্রতি লভ্যাংশ ঘোষণা করেছে মেটা। বিষয়টি প্রকাশের পরপরই মেটার শেয়ারের দাম বাড়তে থাকে। ফলে মেটার সবচেয়ে বেশি শেয়ারের মালিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সম্পদমূল্যও বেড়েছে বিদ্যুত্গতিতে।
সূত্র : এনডিটিভি
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।