অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

উৎপাদনক্ষমতা বাড়াতে নতুন মেশিনারিজ কিনবে ইভেন্স টেক্সটাইলস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেড (ETL) উৎপাদনক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি ডেনিম ফেব্রিক উৎপাদনের নতুন মেশিনারিজ কিনবে।

আজ শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত ইভেন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের বৈঠকে উৎপাদনক্ষমতা বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আজকের পর্ষদ বৈঠকে দুই ধরনের ব্র্যান্ড নিউ মূলধনী মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হচ্ছে- কন্টিনিউয়াস ডেনিম ডায়িং সাইজিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ ও হাইস্পিড ওয়ারপিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ। এসব মেশিন কিনতে ১২ লাখ ডলার ব্যয় হবে, স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি ৬২ লাখ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।