শেয়ার বাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (BERGER) গত ৩১ মার্চ ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে। অর্থাৎ প্রতি শেয়ারে বিনিয়োগকারীগন ৫০ টাকা করে মুনাফা পাবেন।
২৭ জুলাই ২০২৪, অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ শে মার্চ ২০২৩, সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করে।
গত ৩১ মার্চ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated Eps) হয়েছে ৬৯.৯২ টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৬৪.৯১ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১৩৯.৬৪ টাকা। যা আগের বছরে ছিল ৭৪.৩০ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৩০৯.৫৩ টাকা, যা আগে ছিল ২৭৯.৭৮ টাকা।

গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।
আগামী ২ অক্টোবর ২০২৪, তারিখে সকাল ১০ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট ২০২৪ তারিখ ।
আজ কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।