ফ্যাটি লিভার :
ফ্যাটি লিভার (steatosis) মানে আপনার লিভারে বাড়তি ফ্যাট বা চর্বি জমেছে। হেলথিলি ভারে সামান্য পরিমাণে ফ্যাট থাকে। কিন্তু বাড়তি ফ্যাট জমে এর ওজন ৫–১০% বাড়লেই সমস্যা শুরু হয়। এটা খুব কমন সমস্যা – আপনার পেটে চর্বি হবে, লিভারে কেন হবে না? প্রথম দিকে ফ্যাটি লিভার তেমন সমস্যা না হলেও, পর্যায়ক্রমে জটিল হতে পারে। আশার কথা হলো লাইফস্টাইল বদল করে ফ্যাটি লিভার প্রতিরোধ করা যায়। এমনকি রিভার্স করা যায়।
লক্ষণ : প্রথম দিকে ফ্যাটি লিভার এর তেমন কোন সিম্পটম না থাকলেও অবস্থা জটিল হলে পেট ব্যথা, ক্ষুধামন্দা, জন্ডিস, পেট ও পা ফুলে যাওয়া, অবসাদ ইত্যাদি সিম্পটম দেখা দেয়।
কারণ : অতিরিক্ত মদ্যপান, অতিরিক্ত সুগার (কার্বোহাইড্রেট), অলস জীবনযাপন, মেটাবলিক প্রবলেম, ইনসুলিন রেজিস্ট্যান্স, অতিরিক্ত মেডিসিন, টক্সিন, মেন্টাল স্ট্রেস, জেনেটিক ইত্যাদি ফ্যাটি লিভার এর কারণ।

চিকিৎসা : ফ্যাটি লিভার ভাল করার প্রসিদ্ধ কোন ঔষধ নাই। একমাত্র সঠিক খাদ্যাভ্যাস ওলাইফস্টাইল মডিফাই করে ফ্যাটি লিভার রিভার্স করা যায়।
প্রতিরোধ : বাড়তি মেদ ঝরাতে হবে। নিয়মিত এক্সারসাইজ করতে হবে। ভাল প্রোটিন, ভাল ফ্যাট, শাকসবজী ও ফলমূল খেতে হবে। চিনি ও কার্বোহাইড্রেট (ভাত, রুটি, দুধ ইত্যাদি) নিয়ন্ত্রণ করতেহবে। মদ্যপান ও ধুমপান ত্যাগ করতে হবে। ঔষধ খাওয়া কমাতে হবে/পরিহার করতে হবে।
চলবে…..