দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের (BHL) গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছিল গত মঙ্গলবার (৩০শে জানুয়ারি),আজ বরাদ্দকৃত বেস্ট হোল্ডিংসের শেয়ার বিনিয়োগকারীদের বিওতে পাঠিয়েছে কোম্পানিটি।পাশাপাশি বিনিয়োগকারীদের রিফান্ডের টাকা তাদের বিও একাউন্টে পাঠিয়েছে।
প্রতি ১০ হাজার টাকার আবেদনের অনূকূলে ৮৭ টি শেয়ার পেয়েছেন নিবাসী বাংলাদেশীরা (আবাসিক), অন্যদিকে অনিবাসী বাংলাদেশীরা (প্রবাসী) প্রতি ১০ হাজার টাকার আবেদনের অনূকূলে ১০১ টি শেয়ার পেয়েছেন , প্রতি ১০ হাজার টাকার আবেদনের অনূকূলে ৮৭ টি শেয়ার হিসাবে ১ লাখ টাকার আবেদনে শেয়ার পেয়েছেন ৮৭০ টি শেয়ার,এভাবে ২ লাখ টাকার আবেদনে শেয়ার পেয়েছেন ১৭৪০ টি শেয়ার,৩ লাখ টাকার আবেদনে শেয়ার পেয়েছেন ২৬১০ টি শেয়ার ,৪ লাখ টাকার আবেদনে শেয়ার পেয়েছেন ৩৪৮০ টি শেয়ার,৫ লাখ টাকার আবেদনে শেয়ার পেয়েছেন ৪৩৫০ টি শেয়ার এবং সর্বোচ্চ ১৫ লাখ টাকার আবেদনকারীরা শেয়ার পেয়েছেন ১৩,০৫৬ টি শেয়ার।
উল্লেখ্য বেস্ট হোল্ডিংস লিমিটেড কোম্পানিটির আইপিওতে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় প্রডাটা ভিত্তিক তথা আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছিল,মঙ্গলবার (৩০শে জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মেলন কক্ষে শেয়ার বরাদ্দের এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। ডিএসইতে অনুষ্ঠিত বেস্ট হোল্ডিংসের শেয়ার বরাদ্দ অনুষ্ঠানে ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক রকিবুল ইসলাম চৌধুরী, বেস্ট হোল্ডিংসের কোম্পানি সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৯১ কোটি টাকার শেয়ার সংরক্ষিত ছিল। এর বিপরীতে এক হাজার ২২৮ কোটি টাকার আবেদন জমা পড়ে।সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নিবাসী বাংলাদেশীরা (আবাসিক) মোট আবেদনের ২০.৮৯ শতাংশ শেয়ার পেয়েছেন। অন্যদিকে অনিবাসী বাংলাদেশীরা (প্রবাসী) পাবেন আবেদনের ২৪.৩১ শতাংশ শেয়ার পেয়েছেন। অর্থাৎ কোনো নিবাসী বাংলাদেশীরা (আবাসিক) বিনিয়োগকারী ১০ হাজার টাকার আবেদন করে ৮৭ টি শেয়ার শেয়ার পেয়েছেন। অন্যদিকে অনিবাসী বাংলাদেশী তথা প্রবাসী বিনিয়োগকারী ১০ হাজার টাকার আবেদন করে থাকলে তিনি পাবেন ১০১ টি শেয়ার পেয়েছেন।
বেস্ট হোল্ডিংস কোম্পানির পরিচয়
বেস্ট হোল্ডিংস মূলত পরিচিত পাঁচ তারকা হোটেল লে মেরিডিয়ান ঢাকার স্বত্বাধিকারী হিসেবে। তবে এ কোম্পানির মালিকানায় আরও কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। এগুলো হচ্ছে-এলএম রেসিডেন্স বসুন্ধরা, ম্যারিয়ট ভালুকা, ম্যারিয়ট কমার্শিয়াল কমপ্লেক্স, লাক্সারি কালেকশন ভালুকা, লাক্সারি ভিলা ভালুকা এবং ধামশুর ইকোনোমিক জোন।
এর বাইরে কৃষি খাতেও বিনিয়োগ রয়েছে কোম্পানিটির। কোম্পানিটি নোয়াখালী ও ভালুকায় পোল্ট্রি, ডেইরি, ফিশারিজ, লাইভস্টক খামার পরিচালনা করছে।
বেস্ট হোল্ডিংসের দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে এগুলো হচ্ছে- আইকনএক্স হোটেলস লিমিটেড ও ধামশুর ইকোনমিক জোন লিমিটেড। দুটি কোম্পানিরই ৫১ শতাংশ করে শেয়ার ধারণ করছে বেস্ট হোল্ডিংস।
প্রসপেক্টাস অনুসারে আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থের মধ্যে লাক্সারি কালেকশনের বিল্ডিং ও ভৌত অবকাঠামো নির্মাণে ১৭৬ কোটি ৯ লাখ টাকা, লাক্সারি কালেকশনের মেশিনারিজ ও যন্ত্রপাতি কেনায় ৪৫ কোটি টাকা, ঋণ পরিশোধে ১১৫ কোটি ৬০ লাখ টাকা এবং আইপিওর ব্যয় নির্বাহে ১৩ কোটি ৩০ লাখ টাকা ব্যবহার করা হবে।
বেস্ট হোল্ডিংস লিমিটেডের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। কোম্পানিটি ২০০৯ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। লে মেরিডিয়ান হোটেল দিয়ে কোম্পানিটির ব্যবসা শুরু হয়। পরবর্তীতে অন্যান্য প্রকল্প খাতে ব্যবসা সম্প্রসারিত হয়েছে।
আইপিওর প্রসপেক্টাস অনুসারে, সর্বশেষ অর্থ বছরে (২০২২-২৩) বেস্ট হোল্ডিংস লিমিটেড ১১৪ কোটি ৪৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। কোম্পানিতে রিটেইন্ড আর্নিংস বা অবণ্টিত মুনাফা আছে ৪১৮ কোটি ৪৬ লাখ টাকা। সর্বশেষ ২০২২-২০২৩ অর্থবছরে কোম্পানিটির ডাইলুটেড ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা। আগের বছর অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছরে ছিল ১ টাকা ১০ পয়সা। তার আগের তিন বছরে কোম্পানিটির ইপিএস ছিল যথাক্রমে ২০২০-২০২১ অর্থবছরে- ৪৪ পয়সা, ২০১৯-২০২০ অর্থবছরে ১ টাকা ১ পয়সা।
গত ১০ই অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন করে। আইপিও অনুমোদনের সময় দেওয়া শর্ত অনুসারে, আইপিওর আগে ইস্যু করা সব শেয়ার কোম্পানিটি স্টক এক্সচেঞ্জে প্রথম লেনদেনের তারিখ থেকে তিন বছরের জন্য লকইন থাকবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে শান্তা ইক্যুইটিজ লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।