অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

নোটের সৌন্দর্য ও গুণগত মান দেশেরই চিত্র প্রতিফলন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রচলিত নোটের সৌন্দর্য ও গুণগত মানের উপর সে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক চিত্র প্রতিফলিত হয়। বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালায় এ কথা বলা হয়েছে।

সোমবার (২৪শে এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে অবগতির জন্য নীতিমালাটি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ২৮ ধারা মোতাবেক বাজারে পরিচ্ছন্ন নোট প্রচলন করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম দায়িত্ব। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা অনুমোদন করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, ক্লিন নোট পলিসি প্রণয়ন এবং তা যথাযথভাবে বাস্তবায়ন একটি দক্ষ মুদ্রা ব্যবস্থাপনা পরিচালনায় গুরুত্বপূর্ণ। নীতিমালায় উল্লেখ করা হয়, এই পরিচ্ছন্ন ব্যাংক নোট নীতিমালার উদ্দেশ্য বাজারে নিরবচ্ছিন্নভাবে পরিচ্ছন্ন নোট প্রচলন নিশ্চিত করা।

সৃষ্ট বা ব্যবহারের কারণে ময়লাযুক্ত, ছেঁড়া-ফাটা, আগুনে ঝলসানো, ড্যাম, মরিচাযুক্ত, অধিক কালিযুক্ত, অধিক লেখা-লেখি, স্বাক্ষরযুক্ত, বিভিন্ন খণ্ডে খণ্ডিত নোট প্রত্যাহার করা। প্রত্যাহারকৃত নোটের বিপরীতে পরিচ্ছন্ন নোটের মাধ্যমে প্রতিস্থাপন করা। বাজারে প্রচলিত নোটের স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা। বাজারে পর্যাপ্ত পরিমাণে পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ নিশ্চিত করা।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।