দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের জায়ান্ট কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড (LHB) জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, আজ আজ রবিবার (২৯শে ফেব্রুয়ারি) বিকাল সারে ৫ টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
আজকের সভায় ৩১শে ডিসেম্বর ২০২৩, সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে। পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।
গত ৩১শে মার্চ তারিখে কোম্পানিটির ৩ প্রান্তিক মিলেয়ে গত ৯ মাসে (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪.৪৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ২.৮৫ টাকা। গত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের চেয়ে বেড়েছে ৫৭ শতাংশ।
গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ৪.১৩ টাকা, যা আগের বছরে ছিল৩.২৮ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৮.৩৯ টাকা, যা আগের বছরে ছিল ১৫.২৫ টাকা।
উল্লেখ্য, গতবছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের মোট ৪৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।