অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

জুতা পরে গণেশপূজায় হাজির ফারহা খান, কটাক্ষের ঝড়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গোটা ভারতে এখন উৎসবের আমেজ। গণপতি উৎসবে মেতেছেন সকলে। বলিউড তারকাদের পাশাপাশি টলিউডের তারকারাও গণেশ চতুর্থী পালন করছেন। সামাজিক মাধ্যমে উঁকি দিলেই চোখে পড়ছে তারকাদের গণেশবন্দনার একাধিক ছবি।

গণেশপূজায় মেতেছেন একাধিক তারকা। পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খানও গণপতি উৎসবের আমেজে গা ভাসিয়েছেন। তবে পূজায় জুতা পরে হাজির হওয়ায় বেশ সমালোচনার মুখেও পড়েছেন ফারহা।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে গণেশ আরাধনার ছবি শেয়ার করে ফারহা খান ক্যাপশনে লিখেছেন, ‘শুভ গণেশ চতুর্থী।

সকলকে খান, কুরেশি আর রাও/পলের পক্ষ থেকে ভালোবাসা জানাচ্ছি। বিঃ দ্রঃ রাজকুমার রাও তুমি এতটাই ব্যস্ত ছিলে যে তোমাকে ছাড়াই ছবিটা তুলে ফেললাম।’

তবে গণেশ আরাধনার ছবি শেয়ার করেই বিপাকে পড়েছেন ফারহা। ফারহার ইনস্টাগ্রামের ছবিতে দেখা গেছে বলিউডের দুই অভিনেত্রী হুমা কুরেশি ও পত্রলেখা পলকেও।

ছবিতে দেখা যাচ্ছে, সকলেই হাত জোড় করে গণপতির সামনে দাঁড়িয়ে। সবার পদবি উল্লেখ করে সম্ভবত ধর্ম-নির্বিশেষে গণেশ উৎসবে মেতে ওঠার বার্তাই দিতে চেয়েছেন ফারহা খান। তবে ছবিতে ভক্তদের চোখ পড়ল ফারহা খানের পায়ে থাকা জুতার দিকে। ব্যস, শুরু হয়ে যায় কটাক্ষের ঝড়!

সামাজিক মাধ্যমে নেটিজেনদের দাবি, পূজার সময় জুতা পরাটা কোন ভাবেই কাম্য নয়। একজন মন্তব্য করে লিখেছেন, ‘ঠাকুরের পূজার সময়ে অন্তত জুতাটা তো খুলে নেবেন!’ কেউ কেউ বলছেন, ফারহা ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে গিয়ে পূজার সংস্কৃতিতে আঘাত করেছেন।

কেউ কেউ ফারহার সঙ্গে থাকা অন্য দুই অভিনেত্রীর বিরুদ্ধেও ফতোয়া জারি করার কথা বলেছেন।

এদিকে নেটিজেনদের তোপের মুখে পড়ে ফারহা জবাব দিয়েছেন, ‘আমরা আসলে বাইরে ছিলাম। ধন্যবাদ।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।