অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

রূপালী ব্যাংকের ১ম প্রান্তিকে মুনাফা বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক  খাতের রুপালী ব্যাংক পিএলসির (RUPALIBANK) ১ম প্রান্তিক ইপিএস প্রকাশ করেছে। ব্যাংকটি  ৩১ শে মার্চ ২০২৪, তারিখে শেষ হওয়া প্রথম  ত্রৈমাসিকের (কিউ) (জানুয়ারি ২৪ মার্চ ২৪) সময়ের জন্য কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করেছে।

ব্যাংকটির প্রথম প্রান্তিকে মাসের (জানুয়ারি ২৪ মার্চ ২৪) আয় ( EPS) হয়েছে ০.৪৯ টাকা। গত বছর ব্যাংকটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (ইপিএস) ছিল ০.৩৮ টাকা। প্রথম প্রান্তিকে ব্যাংকটির মুনাফা বেড়েছে প্রায় ২৯ শতাংশ।

৩১ শে মার্চ ২০২৪, তারিখে শেষ হওয়া প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৩৭.০৭ টাকা।

সবশেষ বৃহস্পতিবার ব্যাংকটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৫.২০ টাকা । গত এক বছরে শেয়ারটির দর ২২.৭০ টাকা  থেকে ৪৫.৫০ টাকা মধ্যে ওঠানামা করেছে।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া রূপালী ব্যাংকের অনুমোদিত মূলধন ৭০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৬৪ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৩২ কোটি ৯৪ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৪৬ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ২০৫, এর মধ্যে ৯০.১৯ শতাংশ সরকারের কাছে, ৩.১৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬.৬৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।