অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

যে কারণে বাংলাদেশের শেয়ার বাজার অবহেলিত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

 সিডিবিএলের চলতি তথ্য অনুযায়ী  লা জুন ২০২৩ বাংলাদেশের শেয়ার বাজারে মোট বিও একাউন্ট এর পরিমান ১৮ লাখ ৭২ হাজার ৯১৮, এর মধ্যে পুরুষ একাউন্ট আছে ১৩ লাখ ৯৯ হাজার ৮২২ জন এবং মহিলা একাউন্ট এর সংখ্যা লাখ ৫৬ হাজার ২৬৩ জন, অন্যান্য মিলে ১৬,৮২৩ এই সব মিলে মোট চলমান বিও এর সংখ্যা ১৮,৭২,৯১৮ টি।

গত ফেব্রুয়ারী ,২০২৩ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। সে হিসাবে % হয় ১৬,৯৮,২৮৯ জন।

তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের মোট জন সংখ্যার মাত্র % এর সামান্য কিছু বেশি লোকজন বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। যে কারণে শেয়ার বাজার নিয়ে বাংলাদেশে প্রচার প্রচারণা কম।

দুখঃজনক হলেও সত্য অন্যান্য দেশের অর্থনৈতিক অবকাঠামোর সাথে পুঁজিবাজারের সম্পৃক্ততা থাকলেও বাংলাদেশের অর্থনীতির সাথে কোন যোগসূত্র নেই। আশ্চর্যজনক হলেও সত্য দেশের মোট জনসংখ্যার মাত্র % এর কিছু বেশি লোকজন শেয়ার বাজারের সাথে থাকার কারণে এই খাতের উপরে তেমন কোন খেয়াল নেই সরকারি ভাবে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করেন তাদের অনেকেরই আবার শেয়ার বাজার নিয়ে তেমন কোন ধারণা নেই।

যে সব কারণে বাংলাদেশের শেয়ার বাজার অবহেলিত, তার মধ্যে প্রথম কারণ হলো যৎসামান্য লোকজন এই সেক্টরে জড়িত তাই গুরুত্ব কম।

দেশের মোট জনসংখ্যার মাত্র ১% এর কিছু বেশি লোকজন এই সেক্টরে জড়িত থাকার কারণে এই সেক্টরটি চরম অবহেলিত ।

তাছাড়া অন্য যে সব কারণে এই বাজারে মানুষ বিনিয়োগ করেনা এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে  স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। তাছাড়া দুর্নীতির কারণে সাধারণ মানুষ এখানে বিনিয়োগ করতে ভয় পায়।

দেশের মোট জনসংখ্যার মাত্র % এর কিছু বেশি লোকজন শেয়ার বাজারের সাথে থাকার কারণে নীতিনির্ধারণী পর্যায়ের লোকজন এই খাত নিয়ে ভাবতে চান না। তাই দেশের সব কিছুর উন্নয়ন হলেও শেয়ার বাজারের তেমন কোন উন্নয়ন হয়না।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।