আগামীকাল গ্যাস পাইপলাইন নির্মাণ কাজের জন্য রাজধানীর আশেপাশের বেশ কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ বুধবার (১৩ই সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় অংশের সাথে সংশ্লিষ্ট ভাল্ড চিহ্নিতকরণ, গ্যাস বন্ধ ও অবমুক্তকরণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা গোদনাইল হতে ওয়াবদাপুল হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এবং পোস্ট অফিস রোড হতে পঞ্চবটি মোড় পর্যন্ত ক্যাপটিভ, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকসহ নিম্নবর্ণিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস বন্ধের আওতায় থাকবে গোদনাইল, এনায়েতনগর, বৌ বাজার, লাকী বাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সন্তাপুর, জেলখানার আশপাশের এলাকা।
হাজীগঞ্জ মোড় হতে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এলাকা।
পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাড়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদ্রাকপুর, ভুইগড়, কুতুবপুর ইউনিয়ন ও আশপাশের এলাকা।
ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন হতে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি হতে চিটাগাং রোড পর্যন্ত এলাকা।
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশপাশে গ্যাস সরবরাহ বিঘ্নিত, সাময়িক অসুবিধা বা স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।