সৌদি আরবের রেড সি ও গেটওয়ে টার্মিনাল চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তির ছয় মাস পর পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আনুষ্ঠানিক ভাবে চালু করছে। আগামীকাল মঙ্গলবার (১১ জুন) রপ্তানি পণ্য নিয়ে এখান থেকে প্রথম বাণিজ্যিক জাহাজ ছাড়বে।
এর মাধ্যমে ‘ল্যান্ড লর্ড পোর্ট’ ধারণার যুগে যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দরের নাম।
গত বছরের ৬ ডিসেম্বর ২২ বছরের জন্য পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি করে সৌদি আরবের রেড সি গেটওয়ে। নানা জটিলতায় টার্মিনালের কার্যক্রম বিলম্বিত হলেও, এখন তা পুরোপুরি প্রস্তুত।
১১ জুন জাহাজ ‘মার্কস দাবাউ’ এখান থেকে রপ্তানি পণ্য বোঝাই করে বন্দর ছাড়বে। এর মধ্যদিয়ে ‘ল্যান্ড লর্ড পোর্ট’ ধারণায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর।
তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব ওমর ফারুক জানান, পণ্য খালাসে গ্যান্ট্রি ক্রেন না থাকায় আপাতত রপ্তানি পণ্য পরিবহন এবং ক্রেন আছে এমন জাহাজ ভিড়বে এই টার্মিনালে। সব সুবিধা নিয়ে টার্মিনালটি পুরো চালু হতে সময় লাগবে আরও দুই বছর।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।