চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যায়ের শিক্ষকরা।
গতকাল সোমবার (১৮ই ডিসেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আব্দুল হকসহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, উপাচার্য নিজের বাংলোকে রাতের আঁধারে নিয়োগ বোর্ড বানিয়েছেন। অর্থ লেনদেনের জন্য তিনি নিজের পছন্দমতো কয়েকজন প্রার্থীকে চুপে চুপে রাতের আঁধারে তার বাংলোতে নিয়ে গেছেন। তিনি এই পদকে কলঙ্কিত করেছেন। আমরা তার পদত্যাগের দাবি জানাই।
সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আব্দুল হক জানান, বাংলা ও আইন বিভাগে শিক্ষক প্রয়োজন না থাকা সত্ত্বেও উপাচার্য অবৈধ ক্ষমতা ব্যবহার করে স্বেচ্ছায় শিক্ষক নিয়োগের বোর্ড আয়োজন করছেন। নির্বাচনী বোর্ডের সদস্য নিজের পছন্দমতো কয়েকজন শিক্ষককে নিয়ে গোপনীয়তার সঙ্গে অজানা জায়গায় বোর্ড পরিচালনা করেন।
শিক্ষক সমিতির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আযম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এস. এম. খসরুল আলম কুদ্দুসী, আইন বিভাগের অধ্যাপক এ বি এম আবু নোমান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা এবং ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।