শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসিড়(EPGL) ক্যাটাগরি উন্নীত করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩০ জুন, ২০২৩ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। আজ ২৯ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন চলছে ।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আজ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য এর আগে গত ২৫ সেপ্টেম্বর কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি দেয়া হয়েছিল ।