অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

অগ্রণী ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা এবং রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনারেল ইন্সুরেন্স খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (AGRANINS) ৩১ ডিসেম্বর ২০২৩, সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।

গতকাল ৩০ শে মার্চ ২০২৪, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করে।

গত ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.১০ টাকা, যা আগের বছর ছিল ১.৮৬ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ০.১৬ টাকা, যা আগের বছর ছিল০.৫০ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২০.৩১ টাকা, যা আগে ছিল ২০.১৭ টাকা।

আগামী ২৭ জুন, ২০২৪, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল,২০২৪।

উল্লেখ্য, গতবছর  কোম্পানি টি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৮ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনাস।

অপরদিকে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে  পরিচালনা পর্ষদ।গতকাল (৩০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটি ১:৫ অনুপাতে (বিদ্যমান ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট) রাইট শেয়ার ইস্যু করবে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। অগ্রণী ইন্স্যুরেন্স উত্তেলিত অর্থ দিয়ে পরিশোধিত মূলধন বাড়াবে।

কোম্পানিটি রাইট শেয়ারে সম্মতির জন্য আগামী ২৮ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। ইজিএম এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশনের সম্মতি পেলেই রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

আজ কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।