অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের নাগপুর বিমানবন্দরে ৪০৮ জন আরোহী নিয়ে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে ৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘টেকনিক্যাল ইস্যু’র কারণে ঢাকা-দুবাই ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা সকল আরোহী নিরাপদে রয়েছেন। তাদেরকে অন্য একটি ফ্লাইটে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।

নাগপুর বিমানবন্দরে এমন জরুরি অবতরণের ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারিতে বৈরী আবহাওয়ায় দুটি ফ্লাইট নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।