অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

ব্যবসায়ী নেতারা শিল্পের নিরাপত্তা চান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে ব্যবসা-বাণিজ্যের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিসহ তিন বাহিনীর প্রধানদের প্রতি অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

গতকাল বুধবার (৭ আগস্ট) দুপুরে রাজধানী ঢাকার বনানীতে প্লাটিনাম গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি)।

সংবাদ সম্মেলনে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রস্তাব করা হয়েছে, তাকে স্বাগত জানান ব্যবসায়ী নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রেখে ব্যবসায়ী নেতারা বলেন, সারা বিশ্বে তাঁর সুনাম আছে।

পোশাক খাতের উন্নয়নে তিনি কিছু কাজও করেছেন। ফলে পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যবসা-বাণিজ্যে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ।
চলমান পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী নেতারা বলেছেন, কারখানায় অগ্নিসংযোগ, থানায় হামলা, বাড়িঘর ভাঙচুর করছে দুর্বৃত্তরা। এসব ঘটনাকে আরো ফুলিয়ে-ফাঁপিয়ে অপপ্রচার চালানো হচ্ছে প্রতিবেশী দেশের পক্ষ থেকে।

এতে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানসহ সারা বিশ্বের কাছে দেশের ইমেজ সংকট বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত সাফল্য ম্লান হয়ে যেতে পারে।

সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতার পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই একরকম নিষ্ক্রিয় রয়েছে। এমন পেক্ষাপটে আইসিসিবির ব্যানারে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সদ্যসাবেক সংসদ সদস্য এ কে আজাদ, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক তিন সভাপতি স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এ মতিন চোধুরী ও আব্দুল হাই সরকার।

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘দুষ্কৃতকারীদের ধ্বংসযজ্ঞ অবশ্যই রুখে দিতে হবে। এর সঙ্গে ছাত্ররা জড়িত নয়। সারা দেশে কিছু দুষ্কৃতকারী এ তাণ্ডব চালাচ্ছে।

আওয়ামী লীগ সরকার আমলে ব্যবসায়ীদের অনেকেরই চাপে থাকার অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘ওই সময়টিতে পরিস্থিতি এমন ছিল- হয় আপনি আমার পক্ষে থাকবেন, নইলে আপনি আমার বিপক্ষে। মাঝে কোনো অবস্থান নেওয়ার সুযোগ ছিল না।’

ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় অনেক প্রাণহানি ও কারফিউ জারির পর ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার পক্ষে যেসব বক্তব্য দেন সেসংক্রান্ত প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেন, ‘যেহেতু আমাদের ঘাড়ের ওপর দুই মাথা নেই, সে জন্য সরকার প্রধানের সঙ্গে মিটিংয়ে আমন্ত্রণ জানালে আমাদের আপত্তি করার সুযোগ ছিল না।’

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ‘যে অন্তর্বর্তী সরকার আসবে, সেটি পুরোপুরি কার্যক্রম শুরু করতে আরো কয়েক দিন সময় লাগবে বলে মনে হচ্ছে। কিন্তু আমরা যারা উৎপাদন ও রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছি, তাদের ঘণ্টা-মিনিট হিসাব করে কাজ করতে হয়। গত কয়েক দিনে দেশের বিভিন্ন কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুট হচ্ছে।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।