দেশের শেয়ার বাজারে চলছে চরম মন্দা গত ৮, ৯ মাস ধরে। বাজারের মন্দা কাটিয়ে ওঠার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নানা পদক্ষেপ নিচ্ছে। তারই একটি হল ফ্লোর প্রাইজ, বিনয়োগকারীরা যাতে ফোর্সসেল থেকে বাঁচতে পারে, তার জন্যই ফ্লোর প্রাইজ নির্ধারণ।
ফ্লোর প্রাইজ শুরুতে বিনিয়োগকারী বান্ধব হলেও, দীর্ঘ দিন ফ্লোর প্রাইজ থাকার কারণে এখন বিনিয়োগকারীদের মধ্যে চলছে ফ্লোর প্রাইজ নিয়ে পক্ষ বিপক্ষ মিশ্র প্রতিক্রিয়া ও সমস্যা।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নানা পদক্ষেপের অংশ হিসেবে বাজার তরান্বিত করতে ফ্লর প্রাইজের নিচে সর্বোচ্চ ১০% কম মূল্যে শেয়ার ব্লকে লেনদেন কারার সুযোগ দিয়েছে।
বেশকিছু ব্রোকারেজ হাউজ ঘুরে বিনিয়োগকারীদের সাথে আলাপচারিতায় জানা গেল, ব্লক লেনদেনের সর্বনিম্ন সীমা পাঁচ লাখ টাকার নিচে করার ব্যবস্থা করলে তারা উপকৃত হত।
সাধারণ বিনিয়োগকারীগনও ব্লক লেনদেনে অংশ গ্রহণ করতে ইচ্ছুক, তাদের দাবি লেনদেনের সর্বনিম্ন সীমা পাঁচ লাখ টাকা কমিয়ে অন্তত ১ লাখ টাকা করা হোক।
কেননা ৫ লাখ টাকার বিধিনিষেধ থাকাতে অনেক বিনিয়োগকারী শেয়ার ক্রয় বা বিক্রয় করতে পারছেন না। বিনিয়োগকারীদের দাবি ব্লক লেনদেনে সর্বনিম্ন সীমা পাঁচ লাখ টাকা কমিয়ে দেয়া হোক।
অনেকেই অভিযোগের সুরে বলেছেন, বড় বিনিয়োগকারীগন ব্লকে লেনদেনের সুবিধা পেলে, কেন তারা পাবেন না?
ব্যক্তি শ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে ব্লক মার্কেটে লেনদেনের ক্ষেত্রে সর্বনিম্ন সীমা পাঁচ লাখ টাকা। অর্থাৎ, একজন বিনিয়োগকারী ব্লক মার্কেট থেকে কোনো কোম্পানির শেয়ার কিনতে বা বিক্রি করতে চাইলে, তাকে বাজার মূল্যে ওই কোম্পানির ন্যূনতম পাঁচ লাখ টাকার সমপরিমাণ শেয়ার কিনতে বা বিক্রি করতে হবে।
যেহেতু ফ্লোর দামের ১০% কমে ব্লকে লেনদেন হচ্ছে, সাধারণ বিনিয়োগকারীগনও চাইছে লেনদেনের ক্ষেত্রে সর্বনিম্ন সীমা কমিয়ে, তাদেরও ফ্লোরের নিচে ব্লক মার্কেটে লেনদেনে অংশগ্রহণ করতে সহায়তা করার।
উল্লেখ্য বাজারে রিটেইল ছোট বিনিয়োগকারীদের অংশগ্রহণই বেশি, তাই তাদের কথা বিবেচনায় নিয়ে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের ভেবে দেখা উচিৎ।
তারা আরো বলেন শেয়ার বাজার মন্দার এই কালে সুযোগ সুবিধার ব্যাপারে যেন ছোট বিনিয়োগকারী ও বড় বিনিয়োগকারীতে বৈষম্য সৃষ্টি না করা হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।