পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড (FEKDIL)চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের (জুলাই ২০২৩– সেপ্টেম্বর২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
১৫নভেম্বর , ২০২৩ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনাও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রথম প্রান্তিকে (জুলাই’২০২৩–সেপ্টেম্বর’২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে (০.১৭) টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল (০.০৮)টাকা।

গত ৩০,সেপ্টেম্বর , ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ(NOCFPS) হয়েছে ৩.৫১ টাকা যা আগের বছরে ছিল ২.৪৫ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯.৩৬ টাকা।যা আগের বছরে ছিল ১৯.৫৩ টাকা।
উল্লেখ্য কোম্পানিটি প্রথম প্রান্তিকে লোকসানে থাকলে ও নগদ প্রবাহ বাড়া একটি ইতিবাচক বিষয় ।