শেয়ারবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (POPULARIFE) ৩১শে ডিসেম্বর ২০২৩, সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৩৭ শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। দামের বিচারে কোম্পানিটি চমৎকার লভ্যাংশ দিয়েছে।
বাজার পেক্ষাপট অনুযায়ী এবং লাইফ ইন্সুইরেন্স খাতের অন্য কোম্পানিগুলোর দামের সাথে তুলনা করলে নিঃসন্দেহে কোম্পানিটি বিনিয়োগকারীদের চমৎকার লভ্যাংশ দিয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩.৭০ টাকা, যা আগের বছরে ছিল ৩.৮০ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৯১.২০ টাকা, যা আগের বছরে ছিল ৯২.৬৮ টাকা ।
আগামী ২৪ শে সেপ্টেম্বর ২০২৪, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই ২০২৪ তারিখ ।
উল্লেখ্য, গত বছর কোম্পানিটি ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বাজার বিচারে যারা প্রকৃত বিনিয়োগকারী তাদের বিনিয়োগ তালিকায় অবশ্যই কোম্পানিটি থাকবে। বর্তমান দাম গত ১ বছরের সর্বোনিন্ম দামে অবস্থান করছে। বর্তমান দাম ৪৭.৭০ টাকা, এই দামে ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ নেয়ার পরে বাজার স্বাভাবিক হলে কোম্পানি থেকে ডিভিডেন্ড গেইনের পাশাপাশি ক্যাপিটাল গেইন ও পেতে পারেন বিনিয়োগকারীরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।