অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে লোকসানে ব্যাংক এশিয়া

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্যাংক এশিয়া লিমিটেডের (BANKASIA) চলতি  অর্থবছরের ৩য় প্রান্তিকের (জুলাই ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) ও (জানুয়ারি ২০২৪– সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ ৩১ অক্টোবর ২০২৪, অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনাও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।

চলতি হিসাববছরের ৩য় প্রান্তিকে ব্যাংকটির গত ৩মাসে (জুলাই  ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) শেয়ার প্রতি লোকসান  (EPS) হয়েছে ০.৮৯  টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয়  (EPS) ছিল ০.১৮ টাকা।

অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি  ২০২৪ – সেপ্টেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১.৭৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৩.০৬ টাকা। গত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের চেয়ে কমেছে ৪৩ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ৩২.৯১ টাকা, যা আগের বছরে ছিল ১৭.০৬ টাকা এবং কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৬.৫৫ টাকা, যা আগে ছিল ২৬.২৬ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।