পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের জায়ান্ট কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MONNOCERA)১ম প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।
কোম্পানি টি জানিয়েছে যে, ৩০ শে সেপ্টেম্বর ,২০২৩ তারিখে শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের(কিউ–১) (জুলাই ,২৩ –সেপ্টেম্বর ,২৩) সময়ের জন্য, কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামী ৯ ডিসেম্বর , ২০২৩ তারিখ বিকাল ৩ টায় সভা অনুষ্ঠিত হবে।
গত বছর কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (জুলাই ,২৩ –সেপ্টেম্বর ,২৩) আয় (ইপিএস) ছিল ০.০৪ টাকা।
উল্লেখ্য কোম্পানিটি গত অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ।গত অর্থবছরে মুনাফার বেশ প্রবৃদ্ধি হয়েছে ।গত চতুর্থ প্রান্তিকে ভাল মুনাফা হবার কারনে কোম্পানিটির প্রতি বিনিয়োগকারিদের চাহিদা বেড়েছে ,কোম্পানিটি চতুর্থ প্রান্তিকের প্রবৃদ্ধি ধরে রেখে চলতি অর্থবছরে এগিয়ে যাবে কিনা ? এবারও ১ম প্রান্তিকে থাকবে কি কোন চমক ? সে চমক দেখতে অপেক্ষা হবে ৯ ই ডিসেম্বর পর্যন্ত ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।