ডোমেইন সার্ভারে সমস্যা দেখা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল)। এতে করে বিটিসিএল নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন ডট গভ ডট বিডি, ডট বাংলা, ডট কম ডট বিডি-তে প্রবেশ করা যাচ্ছে না।
গতকাল মঙ্গলবার (২রা এপ্রিল) রাত থেকেই এসব ডোমেইন সার্ভার নিয়ন্ত্রিত কোনো সরকারি-বেসরকারি ওয়য়েবসাইটে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো গ্রাহক।
বিটিসিএল- এর জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ মোরশেদ বলেন, প্রযুক্তিগত ত্রুটির জন্য বিডি ডোমেইন ব্যবহারকারীরা ব্রাউজ করার সময় সমস্যার সম্মুখীন হন। আমরা এটি নিয়ে কাজ করছি।
মীর মোহাম্মদ মোর্শেদ আরও বলেন, শিগগিরই আমরা বিষয়গুলো বিস্তারিত জানিয়ে একটি প্রেস ব্রিফ প্রচার করবো।

ডট গভ ডট বিডি, ডট বাংলা, ডট কম ডট বিডি ডোমেইন ওয়েবসাইটগুলি বিটিসিএল- এর সার্ভার থেকে নিয়ন্ত্রিত হয়। এর মধ্যে বেশিরভাগ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং দারাজের মতো ব্যক্তিগত ওয়েবসাইট এবং বেশিরভাগ সরকারি ওয়েবসাইট রয়েছে। সাইট ব্যবহারকারীরা এই ওয়েবসাইট অ্যাক্সেস করতে অক্ষম। এমন কি বিটিসিএলের নিজস্ব সাইটে পৌঁছানো যাচ্ছে না।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।