বার্সেলোনার তারকা খেলোয়াড়দের মিলন মেলা বসছে ইন্টার মায়ামিতে। লিওনেল মেসির সঙ্গে এরই মধ্যে ফ্লোরিডা ক্লাবে যোগ দিয়েছেন সার্জিও বুশকেটস। এবার তাদের সঙ্গী হচ্ছেন বার্সার সাবেক খেলোয়াড় জর্দি আলবা।
স্প্যানিশ দৈনিক মার্কার খবর, মঙ্গলবার আলবার সঙ্গে মায়ামির চুক্তি হয়ে গেছে। কেবল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বাকি।
মঙ্গলবার মায়ামির মালিক হোর্হে মাস বলেন, ‘জর্দি আলবা আজ চুক্তিতে সই করবেন। মেসির অভিষেক শুক্রবার।’
আলবা আগের মৌসুমে বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ফ্রি ট্রান্সফারে মায়ামিতে যুক্ত হচ্ছেন তিনি। কতদিনের চুক্তি তা আনুষ্ঠানিক ঘোষণায় জানা যাবে। এর আগে মেসি ও বুশকেটসকে মায়ামির জার্সিতে অনুশীলন করতে দেখা গেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।