অর্থ লিপি

১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ৩১ ভাদ্র ১৪৩৩

ব্যাংক ঋণের সুদহার-ডলারের মূল্যবৃদ্ধি ও শেয়ারবাজারের পতন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে উদ্বেগ জানালেন ব্যবসায়ী নেতারা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে ব্যবসায়ী নেতারা গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা তিন ঘণ্টার বেশি সময় বৈঠক করেছেন।

সরকার প্রধানের কাছে ব্যাংক ঋণের সুদহার ও ডলারের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়ে নতুন করে সুদহার যাতে না বাড়ে, আমদানিতে নির্ধারিত দরে ডলার প্রাপ্তি নিশ্চিত করাসহ আগামী বাজেটে বাস্তবায়নের জন্যও বেশ কিছু দাবিদাওয়া তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম ও সাবেক সভাপতি জসিম উদ্দিন, মেট্রো চেম্বারের সভাপতি কামরান টি রহমান, ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান ও সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসসি) পরিচালক রিচার্ড ডি রোজারিও, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসসি) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ প্রমুখ। বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসসি) পরিচালক রিচার্ড ডি রোজারিও এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসসি) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম দীর্ঘ বক্তব্য দেন। আগামী অর্থবছরের বাজেটে মূলধনি মুনাফার ওপর কোনো কর আরোপ না করার দাবি জানিয়ে রিচার্ড ডি রোজারিও বলেন, শেয়ারবাজার এখন খুবই খারাপ অবস্থায় আছে। এই পরিস্থিতিতে মূলধনি মুনাফার ওপর কর আরোপ করলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে।

রিচার্ড ডি রোজারিও শেয়ারবাজারের নীতি প্রণয়নে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ইতিবাচক সম্মতি দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা যায়।

এছাড়াও তালিকাভুক্ত এবং অ-তালিকাভুক্ত কোম্পানির কর হার পার্থক্য নিয়ে বৈঠকে আলোচনা হয়। বিনিয়োগকারীদের সুবিধাসহ নানান বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।