অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের প্রণোদনার প্রজ্ঞাপন জারি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। আজ জারি করা এই প্রজ্ঞাপনে বিভিন্ন স্তরের কর্মচারীরা কীভাবে ও কত হারে এই সুবিধা পাবেন, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরিরত ব্যক্তিরা ন্যূনতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন।

এতে বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে এই বিশেষ সুবিধা দেওয়া হবে। অবসর–উত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগের সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। এ ছাড়া পুনঃস্থাপনকৃত পেনশনাররাসহ সরকার থেকে পেনশন গ্রহণকারীরা প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য নিট পেনশনের ওপর ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন; তবে তা ৫০০ টাকার কম হবে না।

অবসর গ্রহণকারী যেসব কর্মচারী তাঁদের মোট পেনশনের ১০০ শতাংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক তুলে নিয়েছেন, তাঁরা এই বিশেষ সুবিধা পাবেন না।

জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা দেওয়া হবে। তবে প্রজ্ঞাপনে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে যে এমন চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হবে।

এ ছাড়া যাঁরা সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন, তাঁরাও এই সুবিধা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িকভাবে বরখাস্ত হওয়ার তারিখের ঠিক আগের মূল বেতনের ৫০ শতাংশের ওপর ৫ শতাংশ হারে এই সুবিধা দেওয়া হবে। তবে যাঁরা বিনা বেতনে ছুটিতে আছেন, তাঁরা এই সুবিধা পাবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের এই বিশেষ সুবিধা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব বাজেট থেকে দিতে হবে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠান সরকারের রাজস্ব বাজেটে পরিচালিত হয় না, তাদের নিজস্ব বাজেট থেকে এই ব্যয় মেটাতে হবে।

জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিরা এই সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।