অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

আজিজ খান বাদ ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফোর্বসের ২০২৬ সালের সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

টানা কয়েক বছর তালিকায় থাকার পর এবার সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় জায়গা হয়নি বাংলাদেশে জন্ম নেওয়া এই ব্যবসায়ীর।

২ সেপ্টেম্বর ফোর্বস ২০২৬ সালের ‘সিঙ্গাপুরস ৫০ রিচেস্ট’ তালিকা প্রকাশ করে। গত বছরের তালিকায় ৪৯তম অবস্থানে থাকা আজিজ খানের নাম এবার তালিকায় নেই। ২০২৫ সালের তালিকায় তার সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন ডলার দেখানো হয়েছিল।

তবে ফোর্বসের পৃথক বিলিয়নিয়ার প্রোফাইলে আজিজ খানের সম্পদের পরিমাণ এখনও প্রায় ১ বিলিয়ন ডলার দেখানো হচ্ছে। ২০২৬ সালের এই প্রোফাইল অনুযায়ী, তিনি সিঙ্গাপুরের নাগরিক ও বাসিন্দা এবং সামিট গ্রুপের চেয়ারম্যান।

আজিজ খান প্রথমবার ২০১৮ সালে ফোর্বসের সিঙ্গাপুরের ধনীদের তালিকায় জায়গা পান। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল ৯১০ মিলিয়ন ডলার। ২০২২ সালের তালিকায় তিনি ৪২তম এবং ২০২৩ সালে ৪১তম অবস্থানে ছিলেন। ২০২৪ সালেও তালিকায় থাকার পর ২০২৫ সালে ৪৯তম অবস্থানে ছিলেন তিনি।

ফোর্বসের তথ্য অনুযায়ী, আজিজ খানের সম্পদের প্রধান উৎস জ্বালানি ও বিদ্যুৎ খাত। সামিট গ্রুপের বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতে ব্যবসা রয়েছে। জাপানের জেরা সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ অংশীদার।

২০১৯ সালে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার জাপানের জেরার কাছে ৩৩০ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন আজিজ খান বলে জানিয়েছে ফোর্বস।

২০২৬ সালের সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৩২ দশমিক ৯ বিলিয়ন ডলার।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন কুয়েক লেং বেং ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ১৬ দশমিক ১ বিলিয়ন ডলার। রবার্ট ও ফিলিপ এনজি ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।