অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

সেপ্টেম্বরেই চালু হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী সেপ্টেম্বরেই চালু হতে যাচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রথম দফায় ১৪টি র‌্যামসহ চালু হচ্ছে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত। এরই মধ্যে এ কাজের ৯০ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক এ এইচ এম সাখাওয়াত আকতার।

তিনি বলেন, আপাতত এ পথে যে কোনো জায়গায় নামলেই একশ টাকা টোল নির্ধারণ করা থাকলেও পুরোপরি চালুর আগে তা কিছুটা শিথিল করার কথা ভাবা হচ্ছে।

রাজধানীর বিমানবন্দর থেকে তেজগাঁও হয়ে ফার্মগেট এক টানে পাড়ি। নেই ট্রাফিক, নেই যানজট। আট থেকে দশ কিলোমিটার এ পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। এমন স্বপ্ন এবার সত্যি হবার পথে।

পাখির চোখে তাকালে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত দেখা মিলবে এক নতুন পথের। এদিকে এয়ারপোর্ট থেকে কুড়িল হয়ে বনানী পর্যন্ত পিচ ঢালাইয়ের কাজও প্রায় শেষ। হয়ে গেছে রোড ডিভাইডারও। কোথাও কোথাও রোড মার্কিংও শেষ। রাতে পথ দেখাতে সড়ক বাতিগুলোও প্রস্তুত করা হয়েছে। আর ওদিকে বনানী থেকে তেজগাঁও পর্যন্ত এখনই চাইলে গাড়ি নিয়ে পাড়ি দেয়া যাবে এ পথে।

নানা সংকটে বারবার সময় বাড়িয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রথম ভাগ। লক্ষ্যটা সেপ্টেম্বর; আর এরই মধ্যে এগিয়েছে নব্বই শতাংশের বেশি কাজ।

 

এ এইচ এম সাখাওয়াত আকতার আরও বলেন বলেন, ‘তেজগাঁও পর্যন্ত ৯০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে, বামদিকে কিছু কাজ বাকি আছে। এটি শেষ  হলে বনানী পর্যন্ত যান চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত কাজ শেষ করা।’

যেহেতু এ পথ পাড়ি দিতে হবে টোল দিয়ে, তাই এটি আদায়ের প্লাজাগুলোও প্রস্তুত। ১৭টি র‌্যামের মধ্যে প্রথম দফায় বিমানবন্দর, কুড়িল, বনানী, মহাখালী, বিজয় সরণি ও ফার্মগেট ১৪টি চালুর পরিকল্পনা রয়েছে। আংশিক চালু হওয়ায় টোল কিছুটা সমন্বয় করার ইঙ্গিত দিয়েছেন প্রকল্প পরিচালক।

তিনি বলেন, যেহেতু প্রকল্পটি আংশিক চালু হচ্ছে, তাই টোল কমানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে।  অন্যদিকে মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত এগিয়ে যেতেও কর্মযজ্ঞ শুরু হয়েছে।

 

প্রকল্পের অবস্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর-কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী)।

প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং ভ্রমণের সময় ও খরচ কমবে। সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থা সহজীকরণ হবে এবং আধুনিকায়ন হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।এলিভেটেড এক্সপ্রেসওয়ে

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।