অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর ২০২৪-২৫ অর্থবছরের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪-২৫ অর্থবছরে বাজেট প্রণয়ন করতে বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণাপ্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহল থেকে বাজেট প্রস্তাব চেয়েছে। যা আগামী ৮ই ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। গতকাল রবিবার(২৮শে জানুয়ারি) এনবিআরের পরিচালক (তথ্য) সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে এনবিআর নীতিমালা প্রস্তুত করে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং রাজস্ব সম্ভাবনাময় সুষম বাজেট প্রণয়নে বরাবরই বিভিন্ন করদাতাদের মতামত জানতে চায়।

এ অবস্থায় সব পর্যায়ের সম্মানিত করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণাপ্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে প্রস্তাব আহ্বান করা যাচ্ছে।

চিঠিতে আরো বলা হয়েছে, আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য এনবিআর আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী। বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নিকট লিখিতভাবে আগামী ৪ঠা ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর অনুরোধ করা হলো।

প্রস্তাবের আরেকটি সফটকপি nbrbudget2024@gmail.com-এর মাধ্যমে এনবিআর প্রথম সচিব (মূসক) এস এম সোহেল রহমানকে ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি এই ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।