দেশে অনলাইনে সেবা বাড়লে অনিয়ম কম হবে, কারণ অফলাইনে সেবার সুযোগ থাকলে অনিয়মের সুযোগ থাকে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে এ কথা বলেন।
গতকাল সোমবার অর্থ বিভাগের অনলাইন সেবা ও সিস্টেমের উদ্বোধনী এ মন্তব্য করেন তিনি।
সেবা বাস্তবায়নে সময় ক্ষেপণ কাম্য নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, অনলাইন হোক, অফলাইন হোক, সব সেবা সমন্বিত হতে হবে।
নিজেদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকারে রাখতে হবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, সেবা অটোমেটেড না হলে সেবাপ্রার্থীদের ভোগান্তি কমবে না। একইসঙ্গে সেবাগুলো ব্যাপারে জনগণকে জানাতে হবে মনে করেন তিনি।
অনলাইন সেবায় জনগণ উপকৃত হচ্ছেন উল্লেখ করে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, এ ধরনের সেবা টেকসই করতে হবে। তিনি সময় নিয়ে হলেও সব ধরণের সেবা অনলাইনের আওতায় আনার পরামর্শ দেন।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ সেবা যদি অটোমেটেড না হয়, তাহলে কষ্ট বাড়ে। আমি বহু পেনশন ভোগীকে দেখেছি অফিসে গিয়ে বসে থাকতে। অনেককে তো বসতেও বলে না অনেক সময়। পেনশনের টাকার জন্য দাঁড়িয়ে থাকা ঘণ্টার পর ঘণ্টা।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।