দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, আজ রবিবার ১৪ ই মে ২০২৩, দুপুর ২টার মধ্যে কক্সবাজার উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় মোখা। বেলা ৩টার মধ্যে পুরো ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূল অতিক্রম করে চলে যাবে। সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
উপকূলীয় এলাকায় এ পর্যন্ত সাড়ে সাত লাখের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠেছেন বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেকোনও পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস প্রস্তুত আছে। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
প্রতিমন্ত্রী জানান, দুর্গত মানুষের জন্য ২০ লাখ টাকা, ২০০ টন চাল, ১৪ টন বিস্কুট বরাদ্দ দেওয়া হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।