জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় সংস্কার ঐক্য পরিষদ। আজও চলছে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি।
আজ রোববার (২৯ জুন) সকাল থেকেই কর্মীরা জড়ো হচ্ছেন আগারগাঁওয়ের রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে।
যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে, শাটডাউন কর্মসূচির কারণে সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ব্যাহত হচ্ছে আমদানি-রফতানি কার্যক্রম।
দেশের আমদানি-রফতানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পোর্টে, বিমানবন্দরে আমদানি ও রফতানিযোগ্য পণ্য পড়ে থাকায় বৃষ্টি-রোদে নষ্ট হচ্ছে।
ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। তবে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী সেবা অব্যাহত রয়েছে।