অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

তৃতীয় দফায় আরও ৩ কোম্পানির ফ্লোর প্রাইস উঠে গেল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তৃতীয় দফায় শেয়ারবাজারে আরও তিন কোম্পানির ফ্লোর প্রাইস উঠে গেল আজ মঙ্গলবার(৬ই ফেব্রুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) ফ্লোর প্রাইস প্রত্যাহারের নতুন আদেশ জারি করেছে।

তৃতীয় দফায় যে তিন কোম্পানির ফ্লোর প্রাইস উঠে গেল সেগুলো হচ্ছে রেনাটা, ওরিয়ন ফার্মা আনোয়ার গ্যালভ্যানাইজিং। আগামীকাল বুধবার (৭ই ফেব্রুয়ারি) থেকে এসব শেয়ারের ওপর কোনো ফ্লোর প্রাইস থাকবে না।

উল্লেখ্য, আজ ৬ই ফেব্রুয়ারী পর্যন্ত বাজারে মোট ১২টি কোম্পানির ওপর ফ্লোর প্রাইস ছিল। এর মধ্যে তিনটি থেকে আগামীকাল ফ্লোর প্রাইস উঠে যাবে। বাকি ৯টির মধ্যে বহুজাতিক ৩টি কোম্পানির ফ্লোর প্রাইস উঠবে কোম্পানিগুলোর রেকর্ড তারিখের পর থেকে। কোম্পানি ৩ টি হলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ(BATBC) , গ্রামীণফোন (GP) রবিআজিয়াটা (ROBI)তিন কোম্পানির মধ্যে গ্রামীণফোনের  (GP) রেকর্ড তারিখ জানা গেলেও অন্য দুটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ(BATBC) ও রবিআজিয়াটার (ROBI)রেকর্ড তারিখ পরে ঘোষিত হবে।

এর বাইরে বাকি ছয়টি কোম্পানির ফ্লোর প্রাইস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এই টি কোম্পানির মধ্যে গ্রামীন ফোন গতকাল লভ্যাংশ ঘোষণা করেছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ(BATBC) আগামী ৮ই ফেব্রুয়ারী লভ্যাংশ ঘোষণা করার তারিখ জানিয়েছে এবং রবি এখনো লভ্যাংশ ঘোষণার তারিখ জানায়নি। সে হিসাবে এই টি কোম্পানির ফ্লোর উঠতে বেশ দেড়ি আছে।

যে ছয়টি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, সেগুলো হলো বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম শাহজিবাজার পাওয়ার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।