অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

এ কেমন শেয়ার বাজার এ কেমন কথা আমার শেয়ার আমি বিক্রি করতে পারবো না!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ উভয় স্টক এক্সচেঞ্জে শুরুতে সূচক কিছুটা ইতিবাচক ধারাতে শুরু হলেও শেষ পর্যন্ত সূচকের নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে আজকের লেনদেন শেষ হয়েছে।

ঈদের আগে এমন হতাশাজনক বাজার দেখে বিনিয়োগকারীদের দারুন ভাবে হতাশাগ্রস্ত হতে দেখা গেল। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের বিভিন্ন হাউজের গিয়ে দেখা গেল বেশ কিছুবিনিয়োগকারী ও অফিসারদের মধ্যে কোন কর্মচঞ্চলতা নেই, অলস সময় পার করছেন কর্মকর্তারা। কেউ কেউ টেবিলে মাথা রেখে ঝিমাচ্ছেন। দুই তিনটি হাউজের অফিসের অফিসার এতটাই হতাশ, তারা আক্ষেপ করে বলছেন এবার ঈদ বোনাস পাবেন না, অন্যদিকে শেয়ার বাজার ও খারাপ সেখান থেকেও যে বিক্রি করে কিছু লাভ হবে, সে অবস্থানও নেই অনেকদিন যাবৎ।

৬/৭ জন বিনিয়োগকারী একথা শুনে বললেন লাভ তো পরের কথা, কিছু শেয়ার বিক্রি করেযে কিছু টাকা তুলবো, সে অবস্থাও নেই। কেননা ফ্লোর প্রাইজ এর কারণে বিক্রিও করতে পারছি না।

লাভ আছে এমন শেয়ারও বিক্রি করতে না পেরে একজন প্রবীন বিনিয়োগকারী ব্যাপক ভাবে উত্তেজিত হয়ে বললেন

এ কেমন বাজার বাবা! আমার শেয়ার আমি বিক্রি করতে পারবো না, এটা কোন কথা হলো?!

আমার লাভ আছে কি লস আছে সেটা দেখার দায়িত্ব, অন্যে কেউ দেখবে না। তাহলে আমি এখন প্রয়োজনের সময় শেয়ার বিক্রি করতে পারব না এটা হতে পারেনা। এর একটি  বিহিত হওয়া জরুরী।

সার্বিকভাবে বাজার বিশ্লেষণ করলে দেখা যায় যে আসলেই বিনিয়োগকারীগন খুবই কস্টের মধ্যে আছেন। সবচেয়ে কস্টে আছেন ফ্লোরে আটকে থাকা শেয়ারের বিনিয়োগকারীরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।