অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পণ্য উৎপাদনের পাশাপাশি বাজারজাতকরণেও দৃষ্টি দিতে হবে: শেখ হাসিনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, উৎপাদনের সাথে সাথে তা সঠিকভাবে বাজারজাতকরণের দিকেও দৃষ্টি দিতে হবে।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়েছে। যার প্রভাব বাংলাদেশে পড়েছে। এ কারণে শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, উৎপাদনের সাথে সাথে তা সঠিকভাবে বাজারজাতকরণের দিকেও দৃষ্টি দিতে হবে।

সরকারের নীতি খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি খাতকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এ জন্য সরকার সব চেষ্টা করে যাচ্ছে।

২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আজকের বাংলাদেশ বদলে গেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনে যেন কর্মসংস্থান বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৩ বিজয়ী ৭ জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট-আপ উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শুধু দেশীয় উদ্যোক্তাদের তৈরি করা পণ্য নিয়ে এ মেলাটির আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। সাত দিনের এই মেলা চলবে ২৫ মে পর্যন্ত। মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।