সবজি ও ফল রপ্তানি নানামুখী সমস্যায় বাধাগ্রস্ত হচ্ছে। গত জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতায় রপ্তানি হয়নি অন্তত ১২০০ টন পণ্য। নামমাত্র মূল্যে এসব পণ্য দেশীয় বাজারে বিক্রি করায় শতকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এ অবস্থায় রপ্তানি বাড়াতে বিমানে কৃষিপণ্যকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
খোঁজ নিয়ে জানা যায়, লাউ, বেগুন, পেঁপে, চিচিঙ্গা, কাঁকরোলসহ নানা ধরনের শাকসবজি ও ফলমূল বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ। তবে নানা সমস্যায় এখন তা বাধাগ্রস্ত হচ্ছে।
গত ৬ মাসে কয়েক দফায় বিমানভাড়া বেড়ে যাওয়ায় রপ্তানি খরচও বেড়েছে। তার ওপর রাজনৈতিক অস্থিরতায় ১৬ জুলাই থেকে প্রায় ৭ দিন কার্গো বিমানে পণ্য পরিবহন অনেকটাই কমে যায়। এতে অন্তত ১২০০ টন সবজি নামমাত্র মূল্যে দেশীয় বাজারে বিক্রি করতে বাধ্য হন ব্যবসায়ীরা।
যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় ৭০০ টন বাংলাদেশি সবজি রপ্তানির সুযোগ থাকলেও, বর্তমানে যাচ্ছে মাত্র ১৮০ টনের মতো।
কৃষিপণ্য রপ্তানি প্রাধান্য দিয়ে আলাদা কার্গো বিমানের ব্যবস্থা করা না গেলে আয় বাড়ানো সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা। আর কৃষিপণ্য রপ্তানিতে প্রণোদনা ১০ শতাংশ থেকে বাড়িয়ে দ্বিগুণ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।