অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

২০২৪ সালে রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মুসলিম বিশ্বের রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। চলতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২৩শে মার্চ। আর ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ২১শে এপ্রিল। বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোত ২৪ শে মার্চ রোজা এবং ২২ এপ্রিল ঈদ পালন করা হয়।

সেই হিসেবে ২০২৪ সালে রমজান মাস শুরু হতে বাকি আর মাত্র ৬ মাস। এরইমধ্যে, আগামী বছর কবে পবিত্র রমজান শুরু এবং ঈদুল ফিতর উদযাপিত হবে; তার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিদ্যাবিষয়ক সংস্থা- আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

 

আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটির বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গণনা অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস শুরু হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে এবং মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ১০ই এপ্রিল।

সংস্থাটি আরও জানিয়েছে, ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এখন ‘সফর’ মাস চলছে। তাদের মহাকাশীয় গবেষণা অনুযায়ী, আরবি বছরের পরবর্তী মাস‘রবিউল আউয়াল’শুরু হতে পার ১৬ই সেপ্টেম্বর। আর সেই হিসাবে রমজান মাস শুরু হবে ২০২৪ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে।

তবে সম্ভাব্য তারিখ জানানো হলেও, রমজান মাস কবে শুরু হবে এবং ঈদ কবে উদযাপিত হবে সেটি সম্পূর্ণ চাঁদ দেখে নির্ধারণ করা হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।