অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

দুই সিটির বর্জ্য অপসারণ শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দ্রুত সময়ের মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করতে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন । আজ বৃহস্পতিবার (২৯শে জুন) দুপুর ২টা থেকে এ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর আগে সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা সিটির সব বর্জ্য অপসারণ করা হবে বলে আশ্বাস দেন দুই সিটির মেয়ররা।

ডিএসসিসি ও ডিএনসিসি জানিয়েছে, দ্রুত বর্জ্য অপসারণের জন্য তারা প্রায় ২০ হাজার কর্মী প্রস্তুত রেখেছে। এর মধ্যে ডিএসসিসি দুপুর ২টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা এবং ডিএনসিসি ৮ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে বলে জানিয়েছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে, পরিচ্ছন্নতা কর্মীরা নির্ধারিত পলিব্যাগ ব্যবহার করে ট্রলি এবং পিকআপে করে বর্জ্য নিয়ে যাচ্ছেন। এ ছাড়া বর্জ্য অপসারণের পর ওইসব জায়গায় ব্লিচিং পাউডার এবং স্যাভলন ছিটিয়ে দিচ্ছেন। আজিমপুরে ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণকর্মী নয়ন জানান, সন্ধ্যার মধ্যেই ওয়ার্ডের সব ময়লা অপসারণের জন্য কাজ করছেন তারা। তেজতুরি বাজার এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শাকিল জানান, দৃশ্যমান বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশন থেকে তাদেরকে সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর সিটি করপোরেশনের পক্ষ থেকে কীটনাশক ও স্যাভলন ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার সকালে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বর্জ্য অপসারণের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ, নির্ধারিত সময়ের মধ্যেই  সব বর্জ্য অপসারণ করতে পারবো। গতবারও যেভাবে আমরা সফল হয়েছি, এবার তার আগেই আমরা ঢাকাবাসীকে সুফল দিতে পারবো।’

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা কত তাড়াতাড়ি বর্জ্যগুলো সরাতে পারবো, তা নির্ভর করবে এলাকাবাসীর ওপর। এলাকাবাসী যত্রতত্র যেন ময়লাগুলো না ফেলে রাখে। আমরা প্রত্যেককেই বায়োডিগ্রেবল পলিথিন দিয়েছি। আমি অনুরোধ করবো, প্রত্যেকেই যেন নিজ নিজ ময়লা নির্ধারিত স্থানে নিয়ে ফেলে। আমাদের প্রায় ১১ হাজার কর্মী কাজ করেছেন।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।