জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার আজ মঙ্গলবার (১৯শে সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে সার্ভার বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
এনআইডি সংক্রান্ত আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন শাখার জুনিয়র কনসালটেন্ট শফিকুল ইসলাম জানান, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। ফলে এনআইডি সংক্রান্ত সব সেবা বুধবার বেলা ২টা পর্যন্ত বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।