অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

সংকটে থাকা ব্যাংকগুলোকে ইন্টারব্যাংক লোন দেওয়া হবে : গভর্নর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিগত বছরগুলিতে দেশের ব্যাংকিং খাত থেকে বড় ধরনের অর্থ লোপাট করা হয়েছে। যেসব ব্যাংকের মাধ্যমে অর্থ সরানো হয়েছে সেগুলো এখন তারল্য সংকটে রয়েছে। সংকটে থাকা ব্যাংকগুলোকে সীমিত আকারের তারল্য সাপোর্ট দেওয়া হবে। তাদেরকে ইন্টারব্যাংক লোন দেওয়া হবে, যার গ্যারান্টার থাকবে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর।

গভর্নর বলেন, সীমিত আকারে তারল্য সহায়তা দিয়ে গ্রাহকদের সামান্য রিলিফ দেওয়ার চেষ্টা করা হবে। এই মুহূর্তে সংকটে থাকা ব্যাংকগুলোকে কেউ লোন দিবে না। তাই ইন্টারব্যাংক লোনের গ্যারান্টার থাকবে বাংলাদেশ ব্যাংক।

তিনি বলেন, এই মুহূর্তে এক্সচেঞ্জ রেট ১২০ টাকায় রাখবো। একইসাথে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা অব্যাহত থাকবে। মূল্যস্ফীতি না কমা পর্যন্ত সুদহারও বাড়বে না।

এদিকে ব্যাংকের অর্থ লোপাটের সঙ্গে যারা জড়িত তাদের অভ্যন্তরীণ সম্পদ দ্রুত বিক্রি করতে উদ্যোগ নেওয়া হবে। আর বিদেশে বৃটেন, দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র এই চার দেশ থেকে তাদের সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন গভর্নর।

এছাড়াও তিনি বলেন, সংকটে থাকা সাত-আটটি ব্যাংকের পাশে সরকার দাঁড়িয়েছে। বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, ম্যানেজমেন্ট পরিবর্তন হবে। ছোট ব্যাংকগুলো মার্জ করে দেওয়া হবে ভবিষ্যতে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।