অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

মিরপুরে কিউইদের অনুশীলন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই দিনে দুই ধাপে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরকারীদের দ্বিতীয় বহর ঢাকা নামে গতকাল রবিবার বিকেলে। আজ মিরপুরের একাডেমি মাঠে সকাল ১০টায় অনুশীলন শুরু করেছে কিউইরা।

২১শে সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ।

বাকি দুই ম্যাচ ২৩ ও ২৬ শে সেপ্টেম্বর। মিরপুরে তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। এই সিরিজ শেষে ২৭শে সেপ্টেম্বর বিশ্বকাপে অংশ নিতে ভারতের গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল।

এই সিরিজে দুই দলের মূল খেলোয়াড়দের বেশির ভাগই বিশ্রামে থাকছেন।

বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া সৌম্য সরকার, নুরুল হাসান সোহানও ফিরেছেন জাতীয় দলে।

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড স্কোয়াড : লকি ফার্গুসেন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাঁদ বোউস, ডেন ক্লেবার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনহি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।