অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: অর্থ উপদেষ্টা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ।

আজ শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমাদের অনেক যোগ্য লোক আছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হবে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমরা মানুষের আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করে বৈষম্য দূর করার উদ্যোগ নেবো। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। মূল্যস্ফীতির ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে আমরা ইমেডিয়েটলি চেষ্টা করবো সেগুলো ঠিক করার। আমার দৃষ্টিভঙ্গিতে অর্থনীতি এখনও থমকে যায়নি, মন্থর হয়ে রয়েছে। কিন্তু থমকে গেলে সমাধান করতে অনেক সময় লাগে। ফলে ব্যাংকের ওপর চাপ পরে। তাই চাচ্ছি গতিটা যেন সচল রাখতে পারি। অর্থনীতির সংস্কার প্রয়োজন।

দেশের ক্রান্তিলগ্নে আমাদের ওপর একটি দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমি বলি ছাত্র-জনতা সবার পক্ষ থেকে সেটি আমাদেরকে দেওয়া হয়েছে। এখন খুব কঠিন সময়। আমাদের কনসার্ন হলো দেশের ছাত্র-জনতার সংগ্রামে এটি আসছে। চ্যালেঞ্জ যেগুলো আছে তারমধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জও আছে।

তিনি বলেন, আমাদের এখন প্রধান কাজ আইনশৃঙ্খলা ঠিক করা। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু নতুন সমস্যা তৈরি হবে। শুধু রাস্তাঘাটের আইনশৃঙ্খলাই না, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকগুলোও চালু করতে হবে। এছাড়াও যে সমস্যাগুলো আছে, সেগুলো আমরা চেষ্টা করছি ইমেডিয়েটলি ঠিক করতে।

তিনি আরও বলেন, বাংলাদেশে অফুরন্ত কর্মসংস্থান আছে। সুতরাং আমার মনে হয় নেতৃত্ব আর ব্যবস্থাপনাটা থাকলে সমস্যা হবে না। দ্রুত সবকিছু সমাধান করে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা মসৃন পথ করে যাবো, খুব বেশিদিন তো আমাদের থাকার ইচ্ছা নেই, সেক্ষেত্রে পরবর্তিতে বাংলাদেশ যেন এগিয়ে যেতে পারে সেটিই চাই আমরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।