অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ঈদের অগ্রিম বাসের টিকিটে চাপ নেই

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে অন্যান্য বারের তুলনায় এবার বাসের অগ্রিম টিকিট কিনতে কাউন্টারে আসা যাত্রীর সংখ্যা একেবারেই হাতে গোনা। যদিও সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনলাইনে আরও আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারে চাপ কম। তাছাড়া দুয়েকদিন গেলে কাউন্টারেও চাপ বাড়বে বলে মনে করছেন তারা।

আজ মঙ্গলবার (১৩ই জুন) সকাল থেকে কল্যাণপুর, গাবতলী, কমলাপুর ও সায়েদাবাদ এলাকায় বিভিন্ন কাউন্টারে এমনই ফাঁকা চিত্র দেখা গেছে।

রাজধানীর কমলাপুরে হানিফ বাসের কাউন্টারে দেখা গেছে টিকিট কিনতে আসা অধিকাংশই নিয়মিত যাত্রী, মাত্র কয়েকজন যাত্রী অগ্রিম টিকিট নিতে এসেছেন। গ্রিন লাইনের কাউন্টারে অগ্রিম টিকিট কিনতে আসা যাত্রীর সংখ্যা কিছুটা বেশি হলেও খুব একটা চাপ দেখা যায়নি।

টিকিট বিক্রেতারা বলছেন, প্রথম দিন হওয়াতে চাপ একটু কম, তবে ধীরে ধীরে তা বাড়বে। হানিফ কাউন্টারের বিক্রয়কর্মী শাহজালাল জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৬টা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী সকল রুটের কাউন্টারে ঈদের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৬টা থেকেই তারা টিকিট দেওয়া শুরু করেছেন এবং দুপুর পর্যন্ত ১০০টির মতো অগ্রিম টিকিট বিক্রি করেছেন।

তিনি বলেন, ‘আজ প্রথম দিন হওয়ায় যাত্রীর চাপ একটু কম। তবে কাল থেকেই চাপ বাড়বে মনে হচ্ছে।’

কলাবাগানে শ্যামলী কাউন্টারে যাত্রীদের লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে দেখা গেছে। এখানে খুব দীর্ঘ না হলেও সকাল থেকেই যাত্রীদের লাইন ছিল। এবার অন্যান্য সময়ের মত যাত্রীদের ভিড় নাই। খুব সহজে ১০ মিনিটেই টিকিট পেয়ে যাচ্ছেন যাত্রীরা। এ ছাড়া অনলাইনে টিকিট কাটতে পারায় অনেক যাত্রীই লাইনে দাঁড়ানোর কষ্ট করছেন না।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।