পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিটিউক্যালস খাতের কোম্পানি এমবি ফার্মাসিটিউক্যালস লিমিটেডের (AMBEEPHA) গত ৩০ শে জুন ,২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩.৭৯ টাকা ,যা আগেরবছর ৩.৩৬ টাকা ছিল।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে হয়েছে (১৪.৬৮) টাকা,যা আগের বছরে ছিল(৩০.৪৯) টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৯.৭৩ টাকা,যা আগের বছরে ছিল ২১.৯৬ টাকা।
আগামী ১৪ শে ডিসেম্বর ,২০২৩ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩নভেম্বর,২০২৩ তারিখ ।
উল্লেখ্য গতবছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল,এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
আগামী রবিবার কোম্পানি টি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।অর্থাৎ আগামী রবিবার কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।
উল্লেখ্য দামের বিচারে কোম্পানিটির দুর্বল লভ্যাংশ ।সার্বিক বিশ্লেষণ করলে দেখা যায় কোম্পানিটি ভিত্তি মূল্যের চেয়ে অনেক বেশি বাজার ।এক হাজার টাকার ১ টি কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য মাত্র ৯.৭৩ টাকা ভাবা যায় বিষয় টি !